,

পাপ কাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান : খালেদা জিয়া

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘হিংসা-বিভেদ, অন্যায়-অবিচার এবং লোভ-লালসাসহ সকল ধরনের পাপ কাজ থেকে বিরত থাকার এক মহান শিক্ষা দেয় মাহে রমজান। এ শিক্ষাকে বুকে ধারণ করে নিজেদেরকে পবিত্র মানুষ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ব্রতী হতে হবে।’

মাহে রমজান উপলক্ষে শনিবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘পবিত্র এ মাস সমগ্র মুসলিম উম্মাহ’র জন্য রহমত, বরকত ও নাজাতের মাস হিসেবে সম্মানিত। তাই মুসলিম উম্মাহ পরম করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জাত’র সন্তুষ্টি লাভে নিজেদের নিয়োজিত রাখতে সচেষ্ট হন।’

তিনি বলেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলমান রমজান মাসে সিয়াম সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহর নৈকট্য লাভের জন্য আত্মার পরিশুদ্ধির প্রশিক্ষণে নিয়োজিত হয়। সারাদিন পানাহার থেকে মুক্ত হয়ে মুমিন মুসলমানগণ আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন।’

মাহে রমজানে প্রতিটি মুসলমানের শান্তি-সুখ ও মঙ্গল কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে প্রার্থণা জানান বিএনপি নেত্রী।

অপর এক বাণীতে পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি মাহে রমজানে সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের