,

শেষ ওভারের রোমাঞ্চে সিরিজ জয় ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ বলের রোমাঞ্চে ২ রানে জিতল ইংল্যান্ড। এক ম্যাচ হাতে রেখে তারা ২-০ তে সিরিজও নিশ্চিত করল।

চ্যাম্পিয়নস ট্রফির আগে প্রস্তুতি ম্যাচ খেলতে হচ্ছে না ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে। দুই দল তিন ম্যাচের দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলছে। তাই দুই দলের কাছেই সিরিজটি গুরুত্বপূর্ণ।

সাউদাম্পটনের রোজ বলে টস জিতে ফিল্ডিং নিয়ে ইংল্যান্ডকে ৩৩০ রানে বেধে দেয় দক্ষিণ আফ্রিকা। বেন স্টোকসের ১০১ রানের সুবাদে তারা ৬ উইকেট হারিয়ে এ স্কোর করে। এছাড়া ৬৫ রানে অপরাজিত ছিলেন জোশ বাটলার।

জবাবে কুইন্টন ডি কককে পুড়তে হয় সেঞ্চুরির আক্ষেপে। ১০৩ বলে ৯৮ রানে তিনি আউট হন মঈন আলীর বলে। তবে এবি ডি ভিলিয়ার্সের (৫২) ও ডেভিড মিলারের (৭১*) হাফসেঞ্চুরিতে জয়ের সুবাস পাচ্ছিল প্রোটিয়ারা।

শেষ ওভারে তাদের দরকার ছিল ৭ রান। কিন্তু মিলার ও ক্রিস মিলার প্রয়োজনীয় রান তুলতে পারেননি। মার্ক উডের ওই ওভারে ৪ রান করে তারা। শেষ ২ বলে ৪ রানের মধ্যে মাত্র ১টি নেয় দক্ষিণ আফ্রিকা। ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৮ রান করেছে দলটি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা