,

ফের বিপর্যয় ‘পদ্মাবতী’র সেটে, এবার আহত রণবীর সিং

news-image

 

বিনোদন ডেস্ক : পরিচালক সঞ্জয়লীলা বনশালীর ‘পদ্মাবতী’র আকাশ থেকে কালো মেঘ যেন কিছুতেই সরছে না৷ শুটিং নিয়ে সমস্যা লেগেই রয়েছে৷ প্রতিবারই কিছু না কিছু কারণে বাধা পড়ছে শুটিং৷ সেই রাজস্থান থেকে যার শুরু৷ কখনও রাজপুত সংগঠন কর্ণি সেনার সদস্যরা সেটে ভাঙচুর চালাচ্ছে তো আবার কখনও সেটে আগুন লাগিয়ে শুটিং ভেস্তে দেওয়া হচ্ছে৷ এবার ঘটল আরও একটি কাণ্ড৷ শুটিং করতে গিয়ে গুরুতর চোট পেলেন ছবির নায়ক রণবীর সিং৷

ঐতিহাসিক চরিত্র রানি পদ্মিনীর জীবনকাহিনির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে পদ্মাবতী৷ যাতে আলাউদ্দিন খিলজির ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে৷ ছবির ক্লাইম্যাক্স শুটিং করার সময় মাথায় গুরুতর আঘাত লাগে বলি অভিনেতার৷ তবে নিজের অভিনয়ে নাকি এতটাই ডুবে ছিলেন রণবীর, যে প্রথমে চোটের ব্যাপারটি বুঝতেই পারেননি তিনি৷ দৃশ্য শেষে পরিচালক ‘কাট’ বলার পর সকলে লক্ষ্য করেন, মাথা থেকে রক্ত বেরোচ্ছে রণবীরের৷ সেটে নিজেই কোনওভাবে আঘাত পান তিনি৷ সেই দৃশ্য শেষ হওয়ার পর সেখানেই প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর৷ তারপর তাঁকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরা জানান, চোট বিশেষ গুরুতর নয়৷ তবে মাথায় কয়েকটি সেলাই পড়েছে৷ চিকিৎসার পর সেটে ফিরে আবার বাকি শুটিং শেষ করেন রণবীর৷

শুটিংয়ে সারাক্ষণই ফুরফুরে মেজাজে থাকার সুখ্যাতি রয়েছে বলি হার্টথ্রবের৷ কাজের প্রতি একাগ্রতা ও নিষ্ঠার জন্য পরিচালকদের মুখেও রণবীরের প্রশংসা শোনা যায়৷ এবারও নিজের স্বচ্ছল মনোভাবের পরিচয় দিলেন তিনি৷ নিজের চোটের কারণে শুটিংয়ে কোনও প্রভাব ফেলতে দেননি৷ সব কাজ শেষ করার পরই সেট ছাড়েন৷ এর আগে ২০১৫ সালে সঞ্জয়লীলার ছবি ‘বাজিরাও মস্তানি’র শুটিংয়েও চোট পেয়েছিলেন এই অভিনেতা৷ জয়পুরে শুটিংয়ের সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়েছিলেন৷ যদিও খুব বেশি আঘাত পাননি৷ পরের দিন ফিল্মি কায়দায় টুইট করেছিলেন, “পুরুষদের ব্যথা লাগে না৷ আর বড় বড় ছবিতে এমন ছোট ছোট ব্যাপার ঘটেই থাকে৷” তাঁর এনার্জি এবং কাজের প্রতি ভালবাসা নতুন করে ভক্তদের মন জয় করল৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে