,

আহত এমপি গোপালকে ঢাকায় নেয়া হয়েছে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় আহত দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।শনিবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে ঢাকায় নেয়া হয়।

এর আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান ডা. তোফায়েল আহম্মেদের নেতৃত্বে ৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করে তাকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত দেন। এ সিদ্ধান্তের পর দুপুর ১টায় তাকে ঢাকায় নেয়া হয়।

উল্লেখ্য, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গাইবান্ধায় বরযাত্রী যাওয়ার পথে দিনাজপুরের-ঢাকা মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নিতাইশাহা মোড়ে প্রাইভেটকার ও ভটভটির মুখোমুখি সংর্ঘষে তিনি আহত হন। এসময় তিনি নাক, মাথা ও হাতে আঘাত পান।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার বাদল সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপালকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের