,

আসছেন অপু সরে গেলেন বুবলী

news-image

 

বিনোদন ডেস্ক :বিগত কয়েক বছর ধরে ঈদে প্রেক্ষাগৃহে দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান অভিনীত একাধিক সিনেমা মুক্তি পেয়ে আসছে। ঈদুল ফিতরেও শাকিব অভিনীত একাধিক সিনেমা মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

এদিকে চিত্রনায়িকা শবনম বুবলী ঈদের সিনেমার মাধ্যমে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে রুপালি জগতে পা রাখেন। আগামী ঈদেও এ জুটির ‘অহংকার’ সিনেমাটি মুক্তি পাবে বলে আশা ব্যাক্ত করেন এ চিত্রনায়িকা। এ সিনেমার নির্মাতা শাহাদৎ হোসেন লিটনও ঈদে মুক্তি দেয়ার প্রস্তুতি নিয়েছেন। কিন্তু মুক্তির এক মাস আগে ঈদে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন এ নির্মাতা।

এ প্রসঙ্গে শাহাদৎ হোসেন লিটন রাইজিংবিডিকে বলেন, ‘‘অহংকার’ সিনেমাটি ঈদে মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্ত আসছে ঈদে শাকিব খানের ‘নবাব’ ও ‘রাজনীতি’ শিরোনামের দুটি সিনেমা মুক্তি পাবে। ‘রাজনীতি’ মুক্তি না দিলে আমরা ‘অহংকার’ মুক্তি দিতাম। এছাড়া ‘বস-টু’ মুক্তি পাবে। এতগুলো সিনেমার মধ্যে ‘অহংকার’ সিনেমাটি মুক্তি দেয়া ঠিক হবে না। তা ছাড়া আমাদের হল সংখ্যা কম। তাই ঈদের পর ‘অহংকার’ সিনেমাটি মুক্তি দিব।’

গত ঈদুল আজহায় নবাগত শবনম বুবলীর সঙ্গে জুটি বেঁধে ‘বসগিরি’, ও ‘শ্যুটার’ শিরোনামের সিনেমায় অভিনয় করেন শাকিব।

‘অহংকার’ সিনেমায় শাকিব খান-বুবলীর সঙ্গে থাকছেন চিত্রনায়িকা তমা মির্জা। এর চিত্রনাট্য লিখেছেন পরিচালক শাহাদাৎ হোসেন লিটন। এতে মোট পাঁচটি গান রয়েছে। সিনেমাটি ইতিমধ্যেই শুটিং সম্পন্ন করেছে। খুব শিগগির এটি সেন্সর বোর্ডে জমা দেয়া হবে বলেও রাইজিংবিডিকে জানিয়েছেন এই নির্মাতা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের