,

ভাস্কর্য অপসারণ: লিটন নন্দীসহ আটক ৪জন কারাগারে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ করার সময় গ্রেফতার বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের জামিন শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন।

গ্রেফতার অপর তিনজন হলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজের সভাপতি মোরশেদ আলীম, লালবাগ থানার সাংগঠনিক সম্পাদক আল-আমীন হোসেন জয় ও উদীচীর সম্পাদকমণ্ডলীর নেতা আরিফ নুর।

শনিবার গ্রেফতার চারজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে লিটন নন্দীসহ চারজনের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার গেফতার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রবিবার জামিন শুনানির দিন ধার্য করেন।

বৃহস্পতিবার রাতে বাংলাদেশের সুপ্রিম কোর্ট চত্বর থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরিয়ে নেয়া হয়। এর প্রতিবাদে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি হাইকোর্টের মাজার গেটে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ জল কামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে। এসময় উদীচীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকসহ সাতজন আহত হন। এছাড়া, চার জনকে আটক করা হয়।

এ ঘটনায় শুক্রবার রাতে এসআই মোফাচ্ছারুল ইসলাম বাদি হয়ে ১৫০ জনের বিরুদ্ধে পুলিশি কাজে বাধা দেয়ার অভিযোগ এনে একটি মামলা করেন। এতে লিটন নন্দীসহ চার জনের নাম উল্লেখ করা হয়। বাকিরা অজ্ঞাত আসামি। মামলাটি তদন্ত করছেন শাহবাগ থানার এসআই মীর্জা মো. বদরুল হাসান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের