,

ভাস্কর্য অপসারণ ইস্যুতে বরিশালে মুখোমুখি ডান ও বামপন্থীরা

news-image

বরিশাল প্রতিনিধি : সুপ্রিম কোর্ট প্রাঙ্গন থেকে ভাস্কর্য অপসারণ ইস্যুতে বরিশালে মুখোমুখি বাম ও ডানপন্থীরা। অপসারণ করা ভাস্কর্য সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে পুনস্থাপন করা এবং মৌলবাদের সাথে সরকারের আপোষের প্রতিবাদে শনিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ করে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। এর আগে মূর্তি (ভাস্কর্য) ইস্যুতে বামপন্থীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করার জন্য জড়ো হয় ইসলামী ছাত্র আন্দোলন।

পুলিশ ইসলামী ছাত্র আন্দোলন কর্মীদের সেখান থেকে সরিয়ে দিলে তারা অদূরে প্যারারা রোডে গিয়ে অবস্থান নেয়।

এ সময় জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি সন্তু মিত্রের সভাপতিত্বে ভাস্কর্য অপসারণ ও মৌলবাদের সাথে সরকারের আপোষের প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা আহ্বায়ক হাসিবুল ইসলাম, পলিটেকনিক ইনস্টিটিউট নেতা মামুন হোসেন ও জেলা নেতা নিলিমা জাহান। সমাবেশ শেষে ছোট পরিসারের একটি প্রতিবাদ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ছাত্র ফ্রন্টের মিছিলের পরপরই মূর্তি (ভাস্কর্য) ইস্যুতে বামপন্থীদের ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে নগরীর প্যারারা রোড থেকে ঝঁটিকা বিক্ষোভ মিছিল বের করে ইসলামী ছাত্র আন্দোলন। জেলা ও মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের ব্যানারে বের হওয়া মিছিলটি সদর রোডের বিবির পুকুর এলাকা অতিক্রমকালে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা মোনাজাত করে কর্মসূচী শেষ করেন। ভাস্কর্য ইস্যুতে যে কোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক রয়েছে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের