,

বাবার বায়োপিক নিয়ে মুখ খুললেন শচীন কন্যা

news-image

বিনোদন ডেস্ক : মাত্র একদিন আগে মুক্তি পেয়েছে শচীন টেন্ডুলকরের বায়োপিক ‘শচীন: আ বিলিয়ন ড্রিমস।’ বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছে ছবিটি। এ বার বাবার বায়োপিক নিয়ে মুখ খুললেন সারা টেন্ডুলকর। বড়পর্দায় বাবা-মায়ের রোমান্স দেখতেই তাঁর সবচেয়ে ভাল লেগেছে বলে জানিয়েছেন সারা। বাবার কেরিয়ারের জার্নিটা বড়পর্দায় দেখতে পারাটা সারার কাছে দারুণ অভিজ্ঞতা।

তার কথায়, ‘বাবা যে সকলের কাছে শচীন টেন্ডুলকর, সকলের কাছে ওর পার্সোনালিটি যে একেবারেই আলাদা তা আমি কখনও বুঝতেই পারিনি। শচীন আমার বাবা, বাড়িতে খুব সাধারণ এক মানুষ। ছবিটা দেখার পর বুঝতে পারছি, আসলে আমার বাবার সম্বন্ধে সকলে কী ভাবেন। গোটা ছবিতে বাবা-মায়ের রোমান্সটাই আমার সবচেয়ে ভাল লেগেছে। ওদের বিয়ের দৃশ্যগুলোও খুব সুন্দর।’

গত বৃহস্পতিবার ছবিটি দেখার পর বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন বলেন, ‘খুব ইমোশনাল লাগছে। সচিনের জীবনের কথা যদি বাদও দিই, ছবি হিসেবে এটি খুব উন্নত মানের। আমি শচীনকে বলছিলাম, ছবিটা দেশের প্রত্যেক মানুষের দেখা উচিত। প্রত্যেক স্কুলে ছবিটি দেখানো উচিত। শচীনের জন্য আমরা কতটা গর্বিত শুধু তা জানার জন্য নয়, শচীন দেশকে কতটা গর্বিত করেছেন সেটা জানার জন্যই সিনেমাটা দেখা উচিত।’

শচীনের ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়ার রায় বচ্চন, শাহরুখ খান, আমির খান, রণবীর সিং, আনুষ্কা শর্মা, ভিরাট কোহলি, এম এস ধোনি, যুবরাজ সিং প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের