,

সালমানের ‘টিউবলাইটে’ শাহরুখ খান!

news-image

বিনোদন ডেস্ক : সালমান খান ভক্তদের এরই মধ্যে ‘টিউবলাইট’ ছবির ট্রেইলার দেখা শেষ। তবে যারা শাহরুখভক্ত আছেন তাঁদের প্রতি ডিএনএ ইন্ডিয়ার পরামর্শ তাঁরা যেন চোখের পলক না ফেলেই আরেকবার ট্রেইলারটি উপভোগ করেন। কারণ ‘ব্লিঙ্ক অ্যান্ড ইউ মিস’ ধরনের উপস্থিতি নিয়ে টিউবলাইটের ট্রেইলারে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান।

ট্রেইলার মুক্তির পর পরই ভক্তরা হুমড়ি খেয়ে পড়েন ইউটিউবে। গুঞ্জন ছিল টিউবলাইট ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করবেন বলিউড বাদশাহ। তাই ট্রেইলার দেখার ফাঁকে ভক্তদের চোখ খুঁজে ফিরেছে তাঁকেও। কিন্তু চোখের পলকে হারিয়ে যাওয়ার মতো উপস্থিতি থাকায় অনেক দর্শকই শাহরুখের এই উপস্থিতি ধরতে পারেননি।

ট্রেইলারটিতে শাহরুখ খানকে স্পষ্টভাবে না দেখা গেলেও তাঁর দুই বাহু প্রসারিত করা সেই চিরচেনা ভঙ্গিমা চিনতে ভুল হয়নি ভক্তদের।

এর আগে টিজারেও শাহরুখ খানকে একনজর দেখা গিয়েছিল। কিন্তু তা ট্রেইলারের মতো অতটা স্পষ্ট ছিল না। ট্রেইলারে শাহরুখের উপস্থিতি নিশ্চিত করছে টিউবলাইট ছবিতে শাহরুখের ক্যামিও চরিত্রে অভিনয়ের বিষয়টি। চলচ্চিত্রে শাহরুখ খানকে দেখা যাবে একজন জাদুকরের ভূমিকায়।

সালমান খান ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝু ঝু। এ ছাড়া ‘বজরঙ্গি ভাইজানে’র মুন্নির মতো মার্টিন রে ট্যাঙ্গু নামে আরেক খুদে চরিত্র থাকছে ছবিটিতে। ঈদকে কেন্দ্র করে চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে এ বছরের ২৩ জুন।

বর্তমানে সালমান খান ব্যস্ত রয়েছেন ‘টাইগার জিন্দা হ্যায়’ নিয়ে, এটি ‘এক থা টাইগার’-এর দ্বিতীয় পর্ব। প্রথম পর্বটি কবির খানের পরিচালনায় নির্মিত হলেও এবারের পর্বটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর। তবে সহঅভিনেত্রী হিসেবে ক্যাটরিনা কাইফ অপরিবর্তিত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা