,

ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে ২শিশুর মর্মান্তিক মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গতকাল  শনিবার দুপুর পৌনে বারটার দিকে পুকুরের পানিতে ডুবে ২শিশুর মর্মান্তিক  মৃত্যুর ঘটনা ঘটেছে।এরা হলেন উপজেলার শরীফপুর গ্রামের বাবুল মিয়া মেয়ে সপ্না (৮) ও মো:এরশাদ মিয়ার মেয়ে শিলা বেগম (৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর পৌনে বারটার দিকে উপজেলার শরীফপুর স্কুল পাড়া গ্রামের বাসিন্দা  প্রবাসী বাবুল মিয়ার মেয়ে সপ্না ও এরশাদ মিয়ার মেয়ে সূবর্ণা  বাড়ির পাশে খেলা করছিল। তখন সপ্না হঠাৎ খেলারত অবস্হায় বেখেয়ালি পনা হয়ে পুকুরের পানি পড়ে যায়। সে সময় সপ্নাকে বাচাঁতে  গিয়ে সূর্বণাও পুকুরে পানিতে নেমে পড়ে। তখন শিশু দুইটি সাতাঁর না জানার কারণে দুজনই পুকুরের পানিতে তলিয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন ও  প্রতিবেশীরা  পুকুরে পানিতে নেমে খুজাঁখুজিঁর পর দুজনকে  উদ্ধার করে দ্রুত  ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করে। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:বদরুল আলম পুকুরে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ও বলেন, শিশু দুটি বাবা প্রবাসে থাকেন। এ ঘটনায় থানায় কোন পক্ষই অভিযোগ দেয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা