,

ফেসবুকে তোলপাড়, ছবিটি ফটোশপের কারসাজি বলে দাবি শিক্ষকের

news-image

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পরে শুরু হয়েছে তোলপাড়। ছবিতে বৃদ্ধের কাঁধে বসে আছেন প্রাপ্তবয়স্ক একজন ব্যক্তি। আর আয়েশের সঙ্গে কথা বলছেন মোবাইল ফোনে। এমন একটি ছবি গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ছবিতে বৃদ্ধার কাধে বসে থাকা ব্যক্তির নাম মাইনুল ইসলাম। তিনি ৫৬নং মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তবে মাইনুল ইসলাম দাবি, একটি কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ছবি এডিট করে ফেসবুকে পোস্ট করেছে।

ওই শিক্ষক আরও বলেন, এক বন্ধুর মাধ্যমে জানতে পেরে তিনি ছবিটি দেখেন এবং মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলেও জানান তিনি।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম তরিকুল ইসলাম জানান, ফেইসবুকের ছড়িয়ে পড়া ছবির বিষয়ে মাইনুল ইসলাম নামের এক ব্যক্তি থানায় জিডি করেছেন। আদালতের অনুমতিক্রমে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

পিরোজপুর প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাসিবুল ইসলাম হাসান জানান, আমার অভিজ্ঞতায় মনে হচ্ছে ছবিটি ফটোশপে এডিট করা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা