,

ভূগর্ভে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা করেছে ইরান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরান ভূগর্ভে তৃতীয় ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা নির্মাণ করেছে। এখান থেকে দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। বৃহস্পতিবার দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

রিপাবলিকান গার্ডের এয়ারস্পেস ডিভিশনের প্রধান আমিরালি হাজিজাদেহ বলেছেন, ‘সাম্প্রতিক বছরে ইরানের তৃতীয় ভূগর্ভস্থ কারখানা নির্মাণ করেছে গার্ডস। আমরা আরো জোরেসোরে আমাদের ক্ষেপণাস্ত্র উন্নয়ন চালিয়ে যাব।’

তিনি বলেন, ‘এটা স্বাভাবিক যে আমাদের শত্রু আমেরিকা ও ইহুদি শাসকরা আমাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গোস্বা করবে। কারণ তারা চায় ইরান যেন দুর্বল হয়ে থাকে।’

ইরানকে সতর্ক করতে গত জানুয়ারিতে শপথ নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন। ওই সময় দেশটির পারিচালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে মধ্যপ্রাচ্যের সুন্নি দেশগুলো বারবার উদ্যোগ প্রকাশ করে আসছে। চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সৌদি সফরের সময় বলেছেন, ইরানই মধ্যপ্রাচ্যে চরমপন্থিদের অর্থের জোগানদাতা। এ মন্তব্যের মাধ্যমে ট্রাম্প তার ইরানবিরোধী অবস্থান ঘোষণা করেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা