,

আফগানিস্তানের লিগে খেলবেন তামিম-সাব্বির-ইমরুল

news-image

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ কখনো আফগানিস্তান সফর করেনি। বাংলাদেশের কোনো খেলোয়াড় এর আগে আফগানিস্তানের কোনো টুর্নামেন্টে খেলতে যায়নি। ভবিষ্যতে যাবে কিনা সেটাও নিশ্চিত নয়। কিন্তু আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট শাপাগিজা ক্রিকেট লিগের দল স্পিন গড় টাইগার্স, বুস্ট ডিফেন্ডার্স ও কাবুল ঈগলস দলে ভিড়িয়েছে তামিম ইকবাল ইমরুল কায়েস ও সাব্বির রহমানকে। ছয় দলের এই ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ১৮ থেকে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার এই লিগের অকশন অনুষ্ঠিত হয়েছে। অকশনে বাংলাদেশ, পাকিস্তান, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের রাখা হয়। এর আগে এই লিগে শুধু জিম্বাবুয়ে ও পাকিস্তানের খেলোয়াড়রা খেলেছিলেন। এবার বাংলাদেশ ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দেও অন্তর্ভূক্ত করা হয়েছেন।

বাংলাদেশের তামিম ইকবালকে ২১ লাখ আফগানিতে (প্রায় ২৫ লাখ টাকা) দলে ভিড়িয়েছে স্পিনগড় টাইগার্স। ইমরুল কায়েসকে ৭ লাখ আফগানিতে (প্রায় ৯ লাখ টাকা) বুস্ট ডিফেন্ডার্স ও একই মূল্যে সাব্বির রহমানকে দলে ভিড়িয়েছে জিপি কাবুল ঈগলস।

ছয়টি দলের ছয়টিই আফগানিস্তানের শিল্পপতিদের মালিকানাধীন। বাইরের কারো মালিকানা নেই। লিগের ম্যাচগুলো আফগানিস্তানেই অনুষ্ঠিত হবে। এই মধ্য দিয়ে আফগানিস্তানে খেলাটিকে আরো জনপ্রিয় করে তোলা হবে। পাশাপাশি আফগানিস্তান যে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিরাপদ সেটা প্রমাণ করতে বদ্ধপরিকর আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে