,

রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে এসপিবিএন সদস্যের মৃত্যু

news-image

 
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরে বাংলা নগর থানা এলাকায় গণভবনের পাশে দায়িত্বরত স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) নায়েক আতিকুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. জেসমিন নাহার জানান, রাত দেড়টার দিকে নায়েক আতিকুরকে মৃত ঘোষণা করা হয়েছে।

এর আগে রাত ১২টার দিকে গণভবনের উত্তর গেট (মসজিদ সংলগ্ন) এলাকায় দায়িত্বপালনের সময় গুলিবিদ্ধ হন তিনি। মৃত আতিকুরের সহকর্মীরা জানিয়েছেন, নিজের রাইফেলের গুলিতেই আহত হন তিনি।

এসপিবিএন সদস্যদের বরাত দিয়ে রাজধানীর শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস বলেন, দায়িত্বরত অবস্থায় অসাবধানতাবশত মিস ফায়ারে আতিকুরের ডান বুকে গুলি লাগে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা