,

সাভার জঙ্গি আস্তানা থেকে বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাভারে একটি ছয়তলা বাড়ির দুই তলায় জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ।জঙ্গি আস্তানা থেকে এসময় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট বিপুল পরিমাণ বোমা, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদী বই ও ল্যাপটপ জব্দ করেছে।

শুক্রবার রাত সাতটা থেকে সাভার পৌর এলাকার মধ্য গেন্ডা মহল্লার সাকিব মিয়ার বাড়িতে এ জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ।

পুলিশ জানায়, রাতে মধ্য গেন্ডা মহল্লার সাকিব মিয়ার ছয়তলা বাড়ির দোতলায় দুটি ফ্ল্যাটে জঙ্গি আস্তানার সন্ধান পায় ঢাকা জেলা পুলিশ। পরে ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানের সহয়তায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ওই বাড়িতে অভিযান চালিয়ে দোতলার ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ বোমা, বোমা তৈরির ব্যাটারি, জিহাদী বই ও ল্যাপটপ উদ্ধার করা হয়।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা ওই বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই বাড়িটি প্রায় ৩ শতাধিক পুলিশ ঘিরে রেখেছে। এবিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে রাতে একই এলাকায় জঙ্গি সন্দেহ আনোয়ার মোল্লা নামের এক ব্যক্তির পাঁচতলা বাড়িতে অভিযান চালায় পুলিশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে