,

না.গঞ্জে ইমামকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মসজিদের ইমামকে নামাজরত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার গোবিন্দপুর মাঝিপাড়ার মাটি মসজিদে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজের সময় মসজিদে এ ঘটনা ঘটে বলে রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান।

নিহত আব্দুল মজিদ দেওয়ান মুন্সী (৭২) টাঙ্গাইলের নাগরপুরের প্রয়াত মোসলেম বেপারীর ছেলে। তার লাশ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি ইসমাইল বলেন, রাতে এশার নামাজ শেষে হওয়ার বেশিরভাগ মুসল্লি চলে গেলেও সেখান নামাজ পড়ছিলেন ইমাম আব্দুল মজিদ ও হাবিবুর মিয়াসহ কয়েকজন। নামাজ পড়ার এক পর্যায়ে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি দা দিয়ে মজিদ মুন্সীকে কুপিয়ে হত্যা করে। এর প্রতিবাদ করায় হাবিবুরকেও কুপিয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি।

অভিযুক্ত জহিরুল মাঝিপাড়ার প্রয়াত সাফর উদ্দিনের ছেলে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা