বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের সুন্দরবনে অগ্নিকাণ্ড, পুড়ল ৪ একর বনভূমি

news-image

নিউজ ডেস্ক : সুন্দরবনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪ একর বনভূমির গাছ-গাছালি পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তা।

শুক্রবার সকাল ৯টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় আগুন লাগে। প্রচণ্ড তাপদাহের কারণে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসন, বন বিভাগ ও এলাকাবাসীর সহায়তায় আগুন নেভাতে কাজ শুরু করে।

দিনভর চেষ্টার পর সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় বলে জানান বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম।

আগুন লাগার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে বিভাগীয় এই বন কর্মকর্তা জানান, চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মো. মেহেদীজ্জামানকে প্রধান করে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন ঢাংমারি রেঞ্জের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান ও চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান। এই কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ধানসাগর স্টেশনের নাংলী ক্যাম্পের ‘মাদ্রাসার ছিলা’ এলাকায় শুক্রবার সকালে আগুন লাগে। দুপুর পর্যন্ত বনের প্রায় ২/৩ একর জায়গা নিয়ে আগুন দেখা যায়। আগুন নিয়ন্ত্রণের জন্য তাৎক্ষণিকভাবে চারপাশে ফায়ার লাইন কাটা হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে আসে। এছাড়া স্থানীয় শতাধিক লোকজন আগুন নিভানোর কাজে বন বিভাগ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তা করে। আগুনে প্রায় ৪ থেকে ৫ একর বনভূমির গাছপালা পুড়ে গেছে।

উল্লেখ্য, গত বছরের মার্চ ও এপ্রিলে চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের বিভিন্ন এলাকায় চারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় নাশকতামূলকভাবে আগুন লাগানোর অভিযোগে প্রভাবশালী কয়েকজন ব্যক্তির নাম উল্লেখসহ ১৮ জনকে আসামি করে শরণখোলা থানা ও বাগেরহাট আদালতে তিনটি মামলা করেছিল সুন্দরবন বিভাগ।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু