,

সিরিয়ায় যৌথ বাহিনীর হামলায় নিহত ৩৫

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় মার্কিন যোথ বাহিনীর বিমান হানায় নিহত ৩৫ সাধারণ নাগরিক। মৃতদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। সিরিয়ায় ব্রিটেনের মানবাধিকার সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থা এই তথ্য জানায়।

সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেছেন, ‌বৃহস্পতিবার পূর্ব সিরিয়ার দেইর ইজর প্রদেশের মায়াদিন শহরে বোমা বর্ষণ করে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। মৃতদের মধ্যে ২৬ জন আই জঙ্গিদের আত্মীয়–পরিজন। যারমধ্যে মহিলা ও শিশুও ছিল। সিরিয়া ও মরক্কোর নাগরিক তারা। মৃতদের মধ্যে বাকি ৯ জন সিরীয় নাগরিক। তাদের মধ্যে ৫ জন শিশু। ’‌

বুধবার থেকে আইএস অধিকৃত মায়াদিনে বোমা বর্ষণ করছে মার্কিন যৌথবাহিনী। এই দু’‌দিনে মৃতের সংখ্যা ৫০ ছাড়িয়েছে। ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর মাসে মার্কিন যৌথ বাহিনীর অভিযান শুরু হওয়ার পর থেকে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ বলে একটি রিপোর্ট প্রকাশ করে জানিয়েছে সিরিয়ায় ব্রিটেনের মানবাধিকার সংক্রান্ত পর্যবেক্ষক সংস্থা। তাতে বলা হয়েছে, এ বছর ২৩ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত যৌথ বাহিনীর হানায় সিরিয়ায় ২২৫ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। আইএসের অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে মার্চ মাসে মসুলে লাগাতার বিমান হানা চালানো হয়। তাতে ১০৫ জন নাগরিকের মৃত্যু হয়ে বলে বৃহস্পতিবার জানিয়েছে পেন্টাগন।

উত্তর সিরিয়ার রাক্কা এবং ইরাকের মসুল থেকে আইএসকে নিশ্চিহ্ন করতে ২০১৪ সালে অভিযানে নামে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী। তাতে এখনও পর্যন্ত ৩৫২ জন নাগরিকের মৃত্যু হয়েছে। ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ৩২০,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। ঘর ছাড়া হয়েছেন কয়েক লক্ষ মানুষ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা