,

নাসিরনগর পাবলিক লাইব্রেরীতে বই প্রদান অনুষ্ঠান

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়া জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে ও বাংলা ক্যারাভান,অটোয়া,কানাডা‘র সৌজন্যে নাসিরনগর পাবলিক লাইব্রেরীতে ২০০টি বই প্রদান হয়। এ উপলক্ষে নাসিরনগর পাবলিক লাইব্রেরী চত্বরে আজ শুক্রবার বই হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোঃ আবদুল বাকীর সভাপতিত্বে পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সদস্য শিবলী চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি কবি মানবর্দ্ধন পাল,সহ-সভাপতি সঞ্জীব দেবনাথ,সাধারণ সম্পাদক ডাঃ অরুণাভ পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা ও পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অধ্যাপক ওসমান গণি সজিব। স¦াগত বক্তব্য রাখেন উপজেলা পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক অধ্যাপক জামিল ফোরকান। এ সময় পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সদস্য,শিক্ষক,সাংবাদিকসহ এলাকার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বাংলা ক্যারাভান,অটোয়া,কানাডার সৌজন্যে নাসিরনগর পাবলিক লাইব্রেরীতে ৫০ হাজার টাকার মূল্যের ২০০টি বই পাবলিক লাইব্রেরী পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলীর কাছে হস্তান্তর করেন। পরে ঐকতান আবৃত্তি চর্চা কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের