,

মিশরে খ্রিস্টানদের বাসে হামলায় নিহত ২৩

news-image

মিশরে কপটিক খ্রিস্টানদের উপর আরেকটি হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। রয়টার্সের খবরে প্রকাশ, শুক্রবারের এ হামলায় অন্তত ২৩ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। মিনিয়ার গভর্নর এসাম আল বেদায়ী রয়টার্সকে হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় কায়রোর দক্ষিণে অবস্থিত একটি আশ্রমে দুইটি বাস ও একটি ট্রাকে করে যাচ্ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। এ হামলার ঘটনা ঘটে মিশরের মিনিয়া প্রদেশে। মিনিয়া প্রদেশে সাধারণত ক্রপটিক খ্রিস্টান অনুসারীদের সংখ্যা তুলনামূলক বেশি।
৯.২ কোটি জনসংখ্যা অধ্যুষিত মিশরে ক্রপটিক খ্রিস্টানরা হচ্ছে তার ১০ ভাগ। কিন্তু সম্প্রতি মিশরের এই সংখ্যালঘু অংশটি বিভিন্ন হামলার মুখোমুখি হচ্ছে।
মিশরে গত কয়েক মাসে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরের পর থেকে কায়রো, আলেক্সান্দ্রিয়া ও তান্তাতে বোমা হামলায় প্রায় ৭০ জন নিহত হয়েছে। সেসব হামলার দায় স্বীকার করেছে আইএস।
কিন্তু শুক্রবার বাসে হামলা কারা চালিয়েছে এ নিয়ে এখনো কিছু জানা যায়নি। বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা