,

নিজের মেয়েকে বিয়ে করলেন বাবা!

news-image

অনলাইন ডেস্ক : প্রত্যেক মা-বাবারই স্বপ্ন থাকে যে তাদের ছেলে বা মেয়ে বড় হওয়ার পর তাকে দেখেশুনে বিয়ে দেয়ার। অ্যান্ডি বার্নার্ডেরও (৩১) একই রকম স্বপ্ন ছিল। নিজের ১৬ মাস বয়সী মেয়ে পপি মাই বড় হওয়ার পর তাকে দেখেশুনে বিয়ে দেয়ার তার স্বপ্ন ছিল। কিন্তু এর মধ্যে মর্মান্তিক এক দূর্ঘটনা ঘটে বসলো। চিকিৎসক জানালেন, তার মেয়ে ব্রেইন টিউমারে আক্রান্ত। আর মাত্র ২ দিন বেঁচে থাকবে। মেয়েকে বিয়ে দেয়ার প্রতিশ্রুতি পূরণ করতে চাইলেন অ্যান্ডি বার্নার্ড।

তবে কে বিয়ে করবে এই মেয়েকে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন নিজেই বিয়ে করে মেয়েকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবেন তিনি। সহকর্মীরা তড়িঘড়ি করে বিয়ের ব্যবস্থা করলেন। নিরানন্দ একটি ‘বিয়ে’ সম্পন্ন হলো বার্নার্ড আর পপির। পপিকে কনের সাজে সাজিয়ে দিলেন মা সাম্মি বার্নার্ড (২৯), বড় ভাই রাইল (৬) এবং জেনসন (৪)।

বার্নার্ড বলেন, পপির জন্মের পর থেকেই আমি তাকে বলতাম, একদিন অনেক জাকজমক করে বিয়ে দেবো তার। কিন্তু এমনটা ঘটবে কখনো ভাবিনি। চিরদিনের জন্য আমাদের হৃদয় ভেঙে গেছে।

কিন্তু মেয়েকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাইলাম আমি। এটা আমার জন্য কোনো বিয়ে নয়, কিন্তু ও একটি বিয়ের দিন পেলো। ১৪ ফেব্রুয়ারি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে পপি। তার মা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তারা জানায়, মস্তিষ্কে টিউমার হয়েছে পপির। খাবার দাবার সব বন্ধ হয়ে যায় তার।

সাম্মি জানান, এক পর্যায়ে পপির ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যায়। বার্নার্ড যুক্তরাষ্ট্রে থাকায় তিনি কাছে থাকতে পারেনি। ফোনে তাকে সবকিছু অবহিত করা হয়। হাসপাতালে ভর্তি করানো হয় পপিকে। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল।

পপিকে বাড়ি নিয়ে যেতে বললেন চিকিৎসকরা। জানালেন, আর বেঁচে থাকার সম্ভাবনা নেই পপির। মাত্র দুদিন বেঁচে থাকবে সে। তাই তড়িঘড়ি করে তার বাবা সিদ্ধান্ত নিলেন মেয়েকে দেয়া প্রতিশ্রুতি পালন করতে। বিয়ের দিন অনেক কষ্টে জাগিয়ে রাখা হয় পপিকে। বারবার বাবার কাঁধে ঘুমিয়ে পড়ছিল সে।

পপির মা সাম্মি বলেন, ‘আমি একটা পরী জন্ম দিয়েছিলাম। তবে সে আজ আমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। আমি চাই মানুষ পপিকে মনে রাখুক।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা