,

এবার দেশের সব ‘মূর্তি’ অপসারণের দাবি হেফাজতের

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে স্থাপিত সব ‘মূর্তি’ অপসারণ করার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংগঠনটির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত এক শুকরিয়া আদায় মিছিলে এ দাবি জানান ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী।

মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, ‘কোনও অবস্থায় রাস্তার পাশে মূর্তি স্থাপন মেনে নেওয়া চলবে না। এ দেশে মূর্তি সংস্কৃতি চলবে না।’

প্রধানমন্ত্রী তিনি তার প্রতিশ্রুতি মোতাবেক মূর্তি সরিয়েছেন সেজন্য তার প্রতি আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি উল্লেখ করে কাসেমী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) যেন সবসময় ইসলামের খেদমত করতে পারেন এই দোয়া আমরা করছি।’

সমাবেশে হেফাজতের ঢাকা মহানগরের সহ সভাপতি মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেন, ‘বাংলার মাটিতে আর কোনও মূর্তি স্থাপন করা যাবে না। এ ঘটনার পুনরাবৃত্তি ঘটলে তৌহিদী জনতা দাঁত ভাঙা জবাব দেবে।’

হেফাজতে ইসলামের শুকরিয়া আদায় করে মিছিলহেফাজতের ঢাকা মহানগরের সহ সভাপতি আব্দুর রব ইউসূফী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের দাবি পক্ষে ছিলেন এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।’

এছাড়া, সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের আদলে তৈরি ভাস্কর্যটি সরিয়ে নেওয়ায় জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল পূর্বে বক্তব্যে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন হেফাজতে ইসলামের নেতারা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাত ১২টার পর ভাস্কর মৃণাল হকের তত্ত্বাবধানে মোট ২০ জন শ্রমিক সুপ্রিম কোর্টের সামনে স্থাপিত ভাস্কর্যটির ভিত ভাঙার কাজ শুরু করেন। প্রায় চার ঘণ্টার চেষ্টায় ভোর রাতে সেটি সরিয়ে নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা