,

ভারতে দক্ষিণ এশিয়ার দীর্ঘতম সেতু উদ্বোধন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আসাম রাজ্যে দেশটির দীর্ঘতম সেতুর উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আসামে জন্ম নেওয়া উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত ভূপেন হাজারিকার নামে সেতুটির নামকরণ করা হয়েছে।

ভারতের বর্তমান সরকারের তিন বছর পূর্তিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শুক্রবার সেতুটির উদ্বোধন করেন। ৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর সঙ্গে সাড়ে ২৮ কিলোমিটার সংযোগকারী সড়কেরও উদ্বোধন করেন তিনি।

প্রয়াত সংগীত শিল্পী ভূপেন হাজারিকার জন্মস্থান আসামের সাদিয়ার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ফেরি। তা-ও সন্ধ্যার পর বা বন্যার সময় এই ফেরি পারাপার ছিল অসম্ভব। ব্রহ্মপুত্রের উভয় পারের বাসিন্দাদের পাশাপাশি অরুণাচল প্রদেশের বাসিন্দাদের এ কারণে চরম দুর্ভোগ পোহাতে হতো।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সেতু উদ্বোধনের ফলে আসাম থেকে অরুণাচল প্রদেশের দূরত্ব সড়কপথে প্রায় চার ঘণ্টা কমে যাবে। ২০১১ সালে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ সরকার দীর্ঘতম সেতুটির নির্মাণকাজ শুরু করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা