,

আদালতের সিদ্ধান্তে ‘মূর্তি’ অপসারণ : কাদের

news-image

গাজীপুর প্রতিনিধি : সুপ্রিম কোর্ট চত্বরের ভাস্কর্য অপসারণের সিদ্ধান্ত সরকারের নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘গ্রিক গডেসের মূর্তি’ অপসারণের বিষয়টি সরকারের এখতিয়ারে নেই। এটি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত।

আজ শুক্রবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লেন উন্নত করার কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে মন্ত্রী আরও বলেন, সরকারের নজিরবিহীন উন্নয়নে বিএনপি আজ হতাশ। হতাশা থেকেই তাঁরা আচার আচরণ ও কথাবার্তায় বেপরোয়া হয়ে উঠছে। তিনি আরও অভিযোগ করেন, মফস্বলে কোনো সভা করতে গেলে তাঁরা একে অন্যকে ধাওয়া করছে। লাঠিসোঁটা নিয়ে একে অন্যকে আক্রমণ করছে।

ওবায়দুল কাদের বলেন, আসন্ন রমজান ও ঈদে মানুষের দুর্ভোগ সহনীয় মাত্রায় রাখতে সড়কে ভাসমান দোকানপাট এবং অবৈধ দখল উচ্ছেদ করতে হবে। এ জন্য হাইওয়ে পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ সময় মন্ত্রীর সঙ্গে হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আতিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, জেলা প্রশাসক দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর, পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা