,

জাতিসংঘে আন্তর্জাতিক মেলা, বাংলাদেশ স্টলে বিদেশিদের ভীড়

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : মানবতার কল্যাণে অর্থ সংগ্রহের লক্ষ্যে প্রতিবছরই জাতিসংঘ আন্তর্জাতিক মেলার আয়োজন করে। এ বছর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের ইস্ট রিভার প্লাজায় এ মেলা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার আয়োজিত এ মেলা থেকে উপার্জিত অর্থ সিরিয়ার শরণার্থীদের জন্য এবং বিশ্বব্যাপী ইউএন উইমেন গিল্ডের স্পন্সরকৃত শিশু প্রকল্পে ব্যয় করা হবে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের স্ত্রী এবং ইউএন উইমেন গিল্ডের অনারারি প্রেসিডেন্ট ক্যাটারিনা ভাজ পিনটো গুতেরেসের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়। জাতিসংঘের সদস্য রাষ্ট্র ও সংস্থাসমূহের কর্মকর্তাদের স্ত্রীরা এই মেলায় আয়োজকের ভূমিকা পালন করেন।

বৃহস্পতিবার নিউইয়র্কে লাগাতার বৃষ্টি ও বাতাস বইছিল। এর মধ্যেই নিউইয়র্কে বসবাসরত বিভিন্ন দেশের কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা মেলায় হাজির হন। জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীগণের বিপুল উপস্থিতিতে সকাল ১০টায় শুরু হয় মেলা। চলে বিকেল ৪টা পর্যন্ত।

মেলায় ছিল হাতে তৈরি খাবার, বিভিন্ন দেশের ঐতিহ্যমণ্ডিত হস্তশিল্প, পোশাক, শো-পিস। অসংখ্য লোকজ ও সাংস্কৃতিক উপাদানের মিশেলে তৈরি পণ্য সামগ্রীও শোভা পায় মেলার স্টলে।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির স্ত্রী ফাহমিদা জাবিনের তত্ত্বাবধানে এবং স্থায়ী মিশন ও নিউইয়র্কস্থ কনস্যুলেট জেনারেল অফিসের কর্মকর্তাগণের স্ত্রীদের অংশগ্রহণ ও সহযোগিতায় এ মেলায় বাংলাদেশের পক্ষ থেকে দুটি স্টল স্থাপন করা হয়।

হাতে তৈরি ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার এবং দেশীয় কারু ও হস্তশিল্প সামগ্রীর বিভিন্ন পণ্য সম্ভারে সজ্জিত বাংলাদেশ স্টল ছিল বিদেশী ক্রেতাদের অন্যতম আকর্ষণ।

বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, এই বাজার বিশ্বের বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের মিলন মেলা। বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, আতিথেয়তা, সম্প্রীতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে এ বাজার তাৎপর্যপূর্ণ অবদান রাখবে।

নিউইয়র্ক সফররত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ.কে আব্দুল মোমেন এবং তার স্ত্রী সেলিনা মোমেন বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে