,

শারীরিক সমস্যার কারণে বিয়ে ভেঙে গিয়েছিল মাধুরীর!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের সর্বকালের সব থেকে জনপ্রিয় নায়িকাদের মধ্যে একজন হলেন মাধুরী দীক্ষিত। অভিনয়ে ও ব্যক্তিগত উভয় জীবনে সফল এই অভিনেত্রী। বিগত ১৮ বছর ধরে শ্রীরাম মাধব নেনের সঙ্গে সুখী দাম্পত্য জীবন যাপন করছেন এই অভিনেত্রী। ।

কিন্তু জানেন কি, নেনে নয়, প্রথমে অন্য কারো সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল বর্তমানে দুই সন্তানের জননী মাধুরীর। তার থেকেও চাঞ্চল্যকর তথ্য হল মাধুরীকে পছন্দ না হওয়ায় সেই প্রস্তাবিত স্বামীই বিয়ে ভেঙে দিয়েছিলেন!

ক্যারিয়ারের শুরুর দিকে মাধুরীর অভিনীত প্রথম দুইটি ছবি একেবারেই জনপ্রিয়তা পায়নি। এরপরেও মাধুরী বলিউডে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন। কিন্তু তার বাবা-মা শঙ্কর এবং স্নেহলতা মেয়ের অ্যাক্টিং ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে পড়েন।

তারা মাধুরীকে বিয়ে করে ফেলার প্রস্তাব দেন। তিনি প্রথমে রাজি না হলেও পরে সম্মতি দেন। মেয়ের জন্য ছেলে দেখা শুরু করলেন তারা। অনেক অনুসন্ধানের পর মেয়ের জন্য ছেলে খুঁজে বের করেন গায়ক সুরেশ ওয়াডকরকে।

সুরেশ ছিলেন মাধুরীর চেয়ে সাত বছরের বড়। বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠদানের সুবাদে তখন বলিউডে সুরেশ ওয়াডকর মোটামুটি পরিচিত নাম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সুরেশ মাধুরীকে দেখার পর প্রস্তাব প্রত্যাখান করে দেন। কারণ হিসেবে তিনি বলেন, মাধুরী বড্ড বেশি রোগা। অতো রোগা বউ তার চাই না।

এরপর মাধুরীর বাবা-মা আর মেয়েকে চাপ দেননি বিয়ের জন্য। মাধুরীও বলিউডে নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করেন। ১৯৮৮ সালে রিলিজ হয় ‘তেজাব’ ছবিটি। সেই সিনেমা রাতারাতি মাধুরীকে সুপারস্টার করে দেয়। তার পর আর ফিরে তাকাতে হয়নি মাধুরীকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে