,

দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরী, নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগর আবার যুক্তরাষ্ট্র ও চিনের মধ্যে উত্তেজনার পারদটাকে বাড়িয়ে দিল। মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস ডিওয়ে’ দক্ষিণ চীন সাগরের স্প্রাটলি দ্বীপপুঞ্জের বিতর্কিত মিসচিফ রিফের ২০ কিলোমিটারের মধ্যে ঢুকে টহলদারি শুরু করেছে। আর তাতে বেজায় চটে গেছে বেইজিং।

চীনের বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র লু কাং বলেছেন, ‘‘আমাদের আগে কিছু জানানো হয়নি। কোনও অনুমতি নেওয়া হয়নি। মার্কিন যুদ্ধজাহাজ এই ভাবে ঢুকে পড়ায় চীনের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। চীনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রকে অনুরোধ করব এই ভুলটা তাড়াতাড়ি শুধরে নিতে। ’’

চীনের এই উৎকণ্ঠাকে অবশ্য তেমন গুরুত্ব দিতে চায়নি যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র জেফ ডেভিস বলেছেন, ‘‘আমরা তো আন্তর্জাতিক নিয়মবিধি মেনেই দক্ষিণ চীন সাগর সহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই ভাবে টহল দিই। আগেও দিয়েছি, এখনও দিচ্ছি। এটা তো রুটিন। আমরা তো কোনও দেশে ঢুকে পড়িনি। ঢুকিনি কোনও দেশের জলসীমার মধ্যেও। আমাদের এই ‘ফ্রিডম অফ নেভিগেশন ’৭৯ সাল থেকেই চলছে। চলবে আগামী দিনেও। ’’

বিতর্কের সূত্রপাতটা এখানেই। কারণ, দক্ষিণ চীন সাগরের সুবিশাল একটা এলাকা বেশ কিছু দিন ধরেই ‘বিতর্কিত’ হয়ে উঠেছে বেইজিং সেই এলাকাগুলিকে ‘নিজের অঞ্চল’ বলে দাবি করায়। দক্ষিণ চীণ সাগরের বিভিন্ন এলাকা নিয়ে পাল্টা দাবি রয়েছে তাইওয়ান, ভিয়েতনাম, ফিলিপাইন, ব্রুনেই ও মালয়েশিয়ারও।

এদিকে দক্ষিণ চীন সাগরে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের টহলদারি শুরু হয়ে যাওয়ায় আমেরিকার সঙ্গে নতুন করে গড়ে ওঠা সম্পর্ক যে কিছুটা ধাক্কা খাবে, চীনা বিদেশ মন্ত্রালয়ের এই মুখপাত্র তা মনে করিয়ে দিতে ভুলে যাননি। চিনা বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র লু কাং আরও বলেছেন, ‘‘যা চীনের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে আর তার জলসীমাকে লঙ্ঘন করে, এমন কিছুকে উসকানি দেওয়া বন্ধ করুক যুক্তরাষ্ট্র। না হলে এলাকার শান্তি নষ্ট হবে। নিরাপত্তা বিঘ্নিত হবে। আর দু’দেশের মধ্যে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রগুলি প্রসারিত না হয়ে উত্তরোত্তর সঙ্কুচিত হয়ে যাবে। ’’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে