,

ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল

news-image

 

স্পোর্টস ডেস্ক :আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে ওঠার ম্যাচ জয়ের পর রাতে আনন্দ-উৎসব করেছে টিম বাংলাদেশ। উৎসব না করার কোনো কারণও নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দাপট দেখিয়ে যেভাবে জয় তুলে নিয়েছে, তা প্রশংসার দাবিদার।

সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি। ব্যাট-বল নিয়ে মাঠে নেমে পড়তে হবে পরশু থেকেই। তার আগে নিজেদের চাঙা রাখতে রাতের উৎসব। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে সন্ধ্যায় ইংল্যান্ডের পথে রওনা হয়। ১ ঘন্টা পাঁচ মিনিট বিমান ভ্রমণ শেষে বার্মিংহামে পৌঁছায় বাংলাদেশ দল।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। বার্মিংহামে প্রথম প্রস্তুতি ম্যাচে ২৭ মে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। পর দিন লন্ডনে যাবে মাশরাফির দল।
ভারতের বিপক্ষে ৩০ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার পর ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ খেলবে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজ শেষে দেশে ফিরে আসার কথা রয়েছে নাসির হোসেন ও শুভাশীষ রায়ের। ক্রিকেট বোর্ড আগেই জানিয়েছিল, মুশফিকুর রহিমের স্ট্যান্ডবাই হিসেবে কাজী নুরুল হাসান সোহান চ্যাম্পিয়ন্স ট্রফির দলের সঙ্গে ইংল্যান্ড সফর করবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা