,

বাহুবলিকে ছাড়িয়ে যেতে আসছে নতুন যে মুভি

news-image

 

বিনোদন ডেস্ক :বিশ্বের সবচেয়ে আলোচিত চলচ্চিত্রের সিরিজ বলা চলে ‘বাহুবলি’কে। এই সিরিজে নাম ভূমিকায় অভিনয় করে দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন তামিল অভিনেতা প্রভাস। সর্বশেষ বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়া ছবিটির দ্বিতীয় সিক্যুয়েল ‘বাহুবলি : দ্য কনক্লুশন’ আয় করেছে প্রায় দেড় হাজার কোটি রুপি।
সেই আয়কেও ছাড়িয়ে নতুন রেকর্ড করার চ্যালেঞ্জ নিয়ে এবার আসছে নতুন ছবি ‌‌‘সংঘমিত্র’। এই ছবিতে অভিনয় করবেন তামিল সুপারস্টার শ্রুতি হাসান। সুন্দর সি’য়ের পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে পৌরাণিক কাহিনীভিত্তিক চলচ্চিত্র ‘সংঘমিত্র’। বলা হচ্ছে, বাহুবলিকে টেক্কা দেবে এই ছবি। বিশ্ব চলচ্চিত্রের জনপ্রিয় উৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’-এ ছবিটির নাম ঘোষণা হলো।
‘বাহুবলি’র সাফল্যের পর পৌরাণিক কাহিনীভিত্তিক ছবি নির্মাণের দিকে ঝুঁকছেন দক্ষিণের অনেক নির্মাতাই। তারই ধারাবাহিকতায় শ্রুতি হাসান অভিনীত ‘সংঘমত্রি’ চলচ্চিত্রটির আগমনী বার্তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে।
এনডিটিভির খবরে জানা গেছে, ২৫০ কোটি রুপি বাজেটের ছবিটি ‘বাহুবলি’র মতই দুই খণ্ডে নির্মিত হবে। দুই খণ্ডের এই মহাকাব্যিক ছবির প্রযোজনায় থাকছে থেনাডাল স্টুডিও। শ্রুতি হাসান ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন জয়ম রবি ও আয়রা। সংগীতের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন এ আর রহমান। ছবিটি নিয়ে জাঁকজমকের মাত্রা দেখে অনেকেই ধারণা করছেন, এই ছবি ‘বাহুবলিকে’ও ছাড়িয়ে যেতে পারে।
পরিচালক সুন্দর সি জানিয়েছেন, ১৮ শতকের তামিল ইতিহাসের ওপর ভিত্তি করে নির্মিত হতে যাচ্ছে ছবিটি। এ ছবি হবে বিনোদনে ভরপুর। পরিচালকের ভাষায়, ‘বাহুবলি’ দক্ষিণের চলচ্চিত্রকে জাতীয় পর্যায়ে নিয়ে গেছে। আর আমি মনে করি, ‘সংঘমিত্র’ দক্ষিণের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাবে।’ এখন সেটাই দেখার প্রত্যাশায় সবাই। তার জন্য অপেক্ষা করতে হবে ২০১৮ সালের শেষ পর্যন্ত। ছবিটি আগামী বছরের অক্টোবরের দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে