,

বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র মাহে রমজানে দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশনগুলো বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। অসহনীয় গরমের সঙ্গে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবনে ভোগান্তির মধ্যে বৃহস্পতিবার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, আগামী শনিবারের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বভাবিক হবে। সাধারণত বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ থাকে।

গ্রীষ্ম মৌসুমে তৃতীয় দফায় তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, তীব্র গরমে হাঁসফাঁস করছে মানুষ। এর মধ্যে দুয়েকটি শহর বাদে দেশের অধিকাংশ এলাকায় দিনে বেশ কয়েক বার লোডশেডিং হচ্ছে। গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১৫ হাজার মেগাওয়াটের মাইলফলক ছোঁয়ায় গত ৮ডিসেম্বর হাতিরঝিলে রঙিন বাতি জ্বালিয়ে আলোর উৎসব করা হয়। তবে এখন চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান হচ্ছে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা