বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় প্রভাবশালী বিএনপি নেতাকে গুলি করে হত্যা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : খুলনায় প্রভাবশালী বিএনপি নেতা ও দু’বার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠুকে সন্ত্রাসীরা তার কার্যালয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার শ্বশুর সৈয়দ সেলিম ও দেহরক্ষী নওশের গাজী গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফুলতলা উপজেলা সদরের দামোদরে মিঠুর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মিঠু এন্টারপ্রাইজে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিএসবি) আব্দুর রশিদ এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন। নিহত মিঠু জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।

আহত সেলিমকে ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও নওশের গাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দেহরক্ষী নওশের গাজীর অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, রাত ১০টার দিকে সরদার আলাউদ্দিন মিঠু, তার শ্বশুর সৈয়দ সেলিম ও দেহরক্ষী নওশের গাজীসহ কয়েকজন ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় ৩/৪জন সন্ত্রাসী সেখানে ঢুকে মিঠুর মাথায় গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাকে রক্ষা করতে গিয়ে তার শ্বশুর সৈয়দ সেলিম ও নওশের গাজী গুলিবিদ্ধ হন।

এর আগে ১৯৯৮ সালে নিহত মিঠুর পিতা দামোদর ইউপি চেয়ারম্যান সরদার আবুল কাশেম ও ২০১০ সালে তার বড় ভাই একই ইউনিয়নের চেয়ারম্যান সরদার আবু সাঈদ বাদল দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

এদিকে খুলনা মহানগর বিএনপি সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন। তিনি বলেন, ইতিপূর্বে তাকে কয়েকবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। তার পিতা ও বড়ভাইকেও হত্যা করা হয়েছে।

খুলনার পুলিশ সুপার নিজাম উদ্দীন বলেন, দুটি মোটরসাইকেলে করে ডিবির মতো পোশাক পরে দুর্বৃত্তেরা ঘরে ঢুকে খুব কাছ থেকে সরদার আলাউদ্দীনকে গুলি করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার অনেক শক্রু আছে। প্রাথমিকভাবে ওই সূত্র ধরেই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ