,

৫০ ওভারের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করলেন পাকিস্তানি ক্রিকেটার !

news-image

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানি ক্রিকেটার বিলাল ইরশাদ প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসাবে ৫০ ওভারের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি করেছেন। পিসিবি ফজল মাহমুদ ইন্টার ক্লাব ক্রিকেট চ্যাম্পিয়নশিপে এই কীর্তি গড়ে রেকর্ড বুকে নাম লেখান বিলাল। বিলাল ক্রিকেট খেলার পাশাপাশি একটি ছোট মোবাইলের দোকানে কাজ করেন।
শাহিদ আলম বুক্স ক্রিকেট ক্লাবের হয়ে আল রেহমান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৭৫ বলে ৩২০ রানের এক পাহাড় সমান ইনিংস খেলেন বিলাল। ইনিংসটি খেলার পথে নয়টি ছক্কা এবং ৪২ টি চারের

মার মারেন তিনি। সতীর্থ জাকের হোসেনের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৬৪ রানের জুটি গড়েন বিলাল। ৫০ ওভার শেষে তার দলের স্কোর গিয়ে দাঁড়ায় ৫৫৬ রানে!

ক্লাব দলের সব রেকর্ড খুঁজে পাওয়া ভার, তবে এটি যে বড় ইনিংসগুলোর মধ্যে অন্যতম সেটি বলার অপেক্ষা রাখে না। ক্লাব ক্রিকেটে ভারতের এস সনক্রুত ৫০ ওভারের খেলায় সর্বচ্চ ৪৮৬ রান করেন। যদিও এটি একটি স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ছিল। ‘লিস্ট এ’ ক্রিকেটে সর্বাধিক রান অবশ্য সারে’র আলী ব্রাউনের।

২০০২ সালে সারের হয়ে তিনি ২৬৮ রান করেন। আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড ভারতের রোহিত শর্মার। শ্রীলংকার বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনসে তিনি ২৬৪ রান করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা