,

শিশুর ছুরিকাঘাতে শিশু নিহত

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় শিশুর ছুরিকাঘাতে আল আমিন (০৮) নামে অপর এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার নাটাই (দক্ষিণ) ইউনিয়নের নরসিংসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের শাহ্ আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নরসিংসার গ্রামে বাড়ির উঠানে ফুটবল খেলার সময় শিশু আল আমিনকে অপর এক শিশু ছুরির মতো একটি ধারাল বস্তু দিয়ে আঘাত করে।

এতে গুরুতর আহত হয় আল আমিন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি শুধুমাত্র একটি দুর্ঘটনা। এ ঘটনায় থানায় কোনো পক্ষই অভিযোগ নিয়ে আসেনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা