,

ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণের উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিনিধি : ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণের উদ্বোধন ক্রীড়া ধারাভাষ্য একটি শিল্প আর এই শিল্পের প্রতি তরুনদের আগ্রহ এবং সাম্প্রতিক সময়ে একাধিক এফ এম রেডিও/টিভি চ্যানেল ক্রীড়া সম্প্রচারে এগিয়ে আসায় মানসম্পন্ন ক্রীড়া ভাষ্যকারের দারুন অভাব দেখা দিয়েছে। এসব বিষয়কে সামনে রেখে দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন ক্রীড়া ভাষ্যকার তৈরীর লক্ষে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে। বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর হলরুমে আন্তজাতিক ক্রিকেট ভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডা. অনুপম হোসেন, বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর ডেপুটি ডিরেক্টর শাহনেয়াজ এবং করিম, মোহাম্মাদি স্টিল ওয়াক লি: এর এজিএম সেলস ক্রীড়া ভাষ্যকার কাজল সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ক্রীড়া ভাষ্যকার সামসুল ইসলাম। অনুষ্ঠানে ক্রীড়া ভাষ্যকার, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক এবং প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। কোর্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রিয় ভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী, আলফাজ উদ্দিন আহমেদ, ডা. অনুপম হোসেন এবং আরো অনেক জনপ্রিয় ভাষ্যকার, এছাড়া্ও বেতার-টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক, উচ্চারণ বিশেষজ্ঞ, প্রাক্তন/বর্তমান ক্রীড়াবিদ, আম্পায়ার, রেফারী এবং স্কোরারগণ উপস্থিত থাকবেন। কোর্স কো অডিনেটর হিসেবে ক্রীড়া ভাষ্যকার পলাশ খান এবং সহকারী কোস কো অডিনেটর হিসেবে জামিলুর রহমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের