,

আশুগঞ্জে প্রায় ৫হাজার রোগীকে বিনামুল্যে চিকিৎসা প্রদান

news-image

আশুগঞ্জ প্রতিনিধি॥ আশুগঞ্জের যাত্রাপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে আশুগঞ্জের ৩ হাজার ৫শত জন রক্তের গ্রুপ ও ১ হাজার রোগীকে বিনা মূল্যে ডায়াবেটিকস পরীক্ষা প্রদান করা হয়। আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় আজ ২৫ মে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত যাত্রাপুর বাজার সংলগ্ন বালুর মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আমিরুল কায়ছার। আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সালাহ উদ্দিন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আবু নাসের আহমেদ, আশুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবু আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সেলিম জাহাঙ্গীর, আশুগঞ্জ যাত্রাপুর ৫নং ওয়ান্ডের মেম্বার আমির হোমেন, যুবলীগ নেতা মুনিরসহ সদর ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মেডিক্যাল এইড ফর হিউমেনিটির আয়োজনে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে ১০ জন এমবিবিএস ডাক্তার প্রায় পাচ হাজার লোককে চিকিৎসা প্রদান করেন । ও মেডিকেল ফর হিউমেনিটির আয়োজনে গরিব অসহায় মানুষদের কে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের কর্তব্যরত চিকিৎসক মো.সাদ্দাম হোসেন জানান, আমাদের লক্ষ্য গ্রামের অসহায় মানুষদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের