,

‘অযোগ্য’ বলে অপমান করতেন অমৃতা, বিস্ফোরক সইফ

news-image

 

বিনোদন ডেস্ক :কেরিয়ারে সাম্প্রতিককালে হিট তেমন নেই। তবে ব্যক্তিগত জীবনে এখন বেশ সুখে রয়েছেন সইফ আলি খান। যাবতীয় ক্রেডিট বেগম করিনা ও ছেলে তৈমুরের। এতদিনে যেন জীবন একটু স্থিতিশীল হয়েছে তাঁর। কিন্তু এর মাঝেই সামনে এল তাঁর বিস্ফোরক স্বীকারোক্তি। সেই কারণ। যার জন্য অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছিল তাঁর।

বয়সে প্রায় পনেরো বছরের বড় অমৃতার সঙ্গে একপ্রকার বাড়ির অমতেই বিয়ে করেছিলেন সইফ। এ নিয়ে বি-টাউনেরও কৌতূহলের অন্ত ছিল না। এত কিছু সত্ত্বেও ১২ বছরেরও বেশি টিকে গিয়েছিল সে বিয়ে। কিন্তু ২০০৪ সালে হঠাৎই সামনে আসে দু’জনের বিচ্ছেদের খবর। তা নিয়ে কখনওই সইফ-অমৃতা কেউই মুখ খোলেননি। কিন্তু এতদিন বাদে সামনে এসেছে সইফের ২০০৫ সালে দেওয়া একটি সাক্ষাৎকার। যাতে নিজের স্বভাববিরুদ্ধভাবে অমৃতার সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন বলিউডের নবাব। সইফ তাতে জানিয়েছিলেন, অমৃতা নাকি হামেশা তাঁকে ‘অযোগ্য’ বলে খোঁটা দিতেন। তাঁর মা ও বোনকেও নাকি অপমান করেছিলেন তিনি।

সইফ আরও জানান, বিচ্ছেদের পর ৫ কোটি টাকা দাবি করেছিলেন অমৃতা। প্রায় ২.৫ কোটি টাকা দিয়েও ছিলেন তিনি। তাছাড়াও প্রতি মাসে ছেলে ইব্রাহিম আলি খানের জন্য ১ লক্ষ টাকা করে দিতেন। যতদিন পর্যন্ত না সে ১৮ বছর বয়স পার হচ্ছে। আবেগঘন সইফ তখন জানিয়েছিলেন, শাহরুখের মতো রোজগার নেই তাঁর। তবে নিজের ছেলে-মেয়ের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত খেটে যাবেন। তাঁদের সমস্ত চাহিদা পূরণ করবেন।

সে সাক্ষাৎকারে সইফ এও জানিয়েছিলেন তৎকালীন প্রেমিকা রোজার সঙ্গে তিনি কতটা সুখী রয়েছেন। কারণ তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির কেউ নন। তবে সে সব এখন অতীত। রোজার সঙ্গেও বিচ্ছেদ হয়ে গিয়েছে নবাবের। ২০১২ সালে করিনার সঙ্গে ফের সাতপাকে বাঁধা পড়েন তিনি। তারপর আসে তৈমুর। এখন সব ভুলে সামনের দিকে তাকাতে চান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে