বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কবুতরের পিঠে নেশার বড়ি!

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :কুয়েতের কাস্টমস কর্মকর্তারা মাদকদ্রব্য বহন করার সময় মাদকভর্তি ক্ষুদ্র পিঠব্যাগসহ একটি কবুতর আটক করেছে। কুয়েতি গণমাধ্যম আল-রায় এ খবর দিয়েছে।

আল-রায়ের খবরে বলা হয়, কবুতরের পিঠে ওই ক্ষুদ্র ব্যাকপ্যাকে সর্বসাকুল্যে ১৭৮টি মাদক পিল (বড়ি) মিলেছে। ইরাক সীমান্তের নিকটবর্তী আবদালির কাস্টমস বিল্ডিংয়ের কাছে কবুতরটি আটক করা হয়।

আল-রায়’র একজন সাংবাদিক জানান, এসকল পিলগুলো কেটামিন নামক একপ্রকার মাদক যা কিনা আসলে অনুভূতিনাশক। এগুলো অবৈধ পার্টি ড্রাগ হিসেবেও ব্যবহার করা হয়।

আবদুল্লাহ ফাহমি নামে একজন বিবিসি’কে জানান, কাস্টমস কর্তৃপক্ষ আগে থেকেই জানতেন যে মাদক পাচারে কবুতরের ব্যবহার বাড়ছে। কিন্তু এবারই প্রথম মাদকসমেত একটি কবুতরকে আটক করতে সক্ষম হলেন তারা।

এ ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পূর্বে যেসব ক্ষেত্রে কবুতর ব্যবহার করে ওজনে হালকা অথচ উচ্চক্ষমতাসম্পন্ন মাদক পাচার করা হয়েছে সেসব ক্ষেত্রগুলো চিহ্নিত করার কাজ শুরু করেছেন।

এর আগে ২০১৫ সালে কোস্টা রিকা’তে গাঁজা ও কোকেনসহ একটি উড়ন্ত কবুতরকে আটক করে কারারক্ষীরা। এছাড়া ২০১১ সালে কারাগারে মাদক পাচারকালে আরো একটি কবুতরকে আটক করে কলম্বিয়ার পুলিশ। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু