,

মার্কিন অভিনেত্রী ডিনা মেরিল আর নেই

news-image

 

বিনোদন ডেস্ক :দীর্ঘদিন অসুস্থ থাকার পর মার্কিন অভিনেত্রী ডিনা মেরিল মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৯৩ বছর।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, মেরিল সোমবার নিউইয়র্কে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ডেমেনশিয়ায় (স্মৃতিভ্রংশ) ভুগছিলেন।

মেরিল ফ্লোরিডার পাম বিচের মার-এ-লাগো এস্টেটে বেড়ে উঠেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এটির মালিক।

মেরিল ১৯৫৭ সালে রোমান্টিক কমেডি সিনেমা ‘ডেস্ক সেট’ এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আবির্ভূত হন। এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেন ক্যাথরিনা হেপবার্ন ও স্পেন্সার ট্র্যাসি। তিনি ২০টির বেশি চলচ্চিত্রে ও বেশ কয়েকটি টিভি সিরিজে অভিনয় করেন।

তার সহশিল্পীদের মধ্যে রবার্ট মিটচাম, ক্রেই গ্রান্ট, টনি কার্টিস ও এলিজাবেথ টেইলর উল্লেখযোগ্য। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের