বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন অনুমতির ধার ধারে না ইসরাইল

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইলের অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে অবৈধ বসতি স্থাপনে মার্কিন অনুমতির কোনো প্রয়োজন নেই বলে দম্ভোক্তি করেছেন ইসরাইলের যুদ্ধমন্ত্রী এভিগদোর লিবারম্যান। এছাড়া সপ্তাহ দুয়েকের মধ্যে কয়েক হাজার বসতিস্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব বলেও জানান তিনি।

বুধবার ইসরাইলের ‘আর্মি রেডিও’কে দেয়া একটি সাক্ষাৎকারে এভিগদোর বলেন, বসতি স্থাপনের জন্য আমেরিকা থেকে অনুমোদন নেয়ার কোনো আবেদন আমরা করিনি এবং তা করবও না। এ সময় যুদ্ধবাজ এ মন্ত্রী জোর দিয়ে বলেন, ইসরাইল তার নিজের স্বার্থ হাসিলের জন্য সম্ভাব্য সবকিছুই করবে।

তেল আবিব ফিলিস্তিনিদের ভূখণ্ড দখলদারিত্বের নীতিতে সীমাবদ্ধতা আরোপ করেছে বলে সংবাদ মাধ্যমে যে খবর বের হয়েছে তাও নাকচ করে দেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি পূর্ব জেরুজালেম আল-কুদস এবং ফিলিস্তিনি ভূখণ্ডে দুই দিনের সফর শেষ করার পর লিবারম্যান এসব কথা বললেন। ট্রাম্প তার সফরে ‘বসতিস্থাপন’ শব্দটি উচ্চারণ করেননি কিংবা ইসরাইলের ১৯৬৭ সালের সীমান্তে ফিরে যাওয়ার ব্যাপারেও কোনো মন্তব্য করেন নি।

নির্ভরযোগ্য কয়েকটি সূত্র জানিয়েছে, অধিকৃত পশ্চিমতীরে অবস্থিত ‘মালেহ আদুমিন’ বসতিতে ইসরাইল অদূর ভবিষ্যতে ৩৮ হাজার ইসরাইলির জন্য ৬০০টি বাড়ি নির্মাণ করতে যাচ্ছে। এর ফলে এটিই হবে পশ্চিমতীরে ইসরাইলের তৃতীয় বৃহত্তম বসতি স্থাপন। হোয়াইট হাউজ ইসরাইলের এই পরিকল্পনার বিরোধিতা করতে পারে বলেও ওই সূত্রটি জানিয়েছে। সূত্র: মিডলইস্ট মনিটর ও আইআরডিবি অনলাইন

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু