,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ আহত ১৫

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন নিহত আরো অন্তত ১৫ জন আহত হয়েছে। সংর্ঘষে নিহত ব্যক্তি দুবলা গ্রামের মৃত হিম্মত আলীর ছেলে জামাল মিয়া (৫৫) । গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে প্রায় দেড়টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে আহতদের নাম জানা যায়নি। এদের মধ্যে কয়েকজনকে জেলা সদর হাসপাতালে  আর বাকিরা গ্রেফতার আতংকে  বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে  চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্হানীয় সূএে জানা যায়, দীর্ঘদিন ধরে দুবলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় রাহাত ও রউফের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে গতকাল বৃহস্পতিবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের লোকজনই আহত হয়েছেন।তখন গুরুতর আহত জামাল মিয়া চিকিৎসাধীন অবস্হায় জেলা সদর হাসপাতালে মারা যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।নিহতের লাশ জেলা সদর হাসপাতালে আছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের