,

জেএমবির সাবেক আমীর সাইদুরের সাড়ে ৭ বছরের কারাদণ্ড

news-image

অনলাইন প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা মাওলানা সাইদুর রহমানসহ তিনজনকে সাড়ে ৭ বছরের কারাদণ্ডের রায় দিয়েছে আদালত।বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৩টার ঢাকার ৬ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১৮ মে মামলার যুক্তিতর্ক শুনানি শেষে একই আদালত এ রায় ঘোষণার দিন ধার্য করেন। মামলার অপর দুই আসামি হলেন- আবদুল্লাহেল কাফী ও আয়েশা আক্তার। তারা পলাতক রয়েছেন। মামলায় বলা হয়, ২০১০ সালের ২৫ মে কদমতলী থানার দনিয়া এলাকার একটি বাসায় আসামিদের কাছ থেকে ২৪ ধরণের নিষিদ্ধ জঙ্গি বই ও প্রচারপত্র উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় মাওলানা সাইদুর রহমানসহ তার সংগঠনের তিন সক্রিয় সদস্যের বিরুদ্ধে রাজধানীর কদমতলি থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ। মামলার পর দিন ২৬ মে জামায়াতুল মুজাহিদুন বাংলাদেশের (জেএমবি) তৎকালীন এই প্রধানসহ ৩ আসামির ৬ দিন রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। মামলার অপর দুই জন হলেন, সাইদুর রহমানের দেহরক্ষী আব্দুল্লাহেল কাফি এবং কাফির স্ত্রী আয়শা আক্তার। তারা পরবর্তীতে জামিন পেয়ে পলাতক আছেন। ২০১৬ সালের ১২ ফেব্রুয়ারি মাওলানা সাইদুরসহ তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের