,

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী তিন দিনের রিমান্ডে

news-image

তৌহিদুর রহমান নিটল , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গৃহবধূ কামরুন্নাহার তূর্ণা হত্যা মামলার একমাত্র আসামী আরিফুল হক ওরফে রনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সরাফত উদ্দিন তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে রোববার (২১এপ্রিল) দুপুরে আত্বসর্ম্পণ করেন রনি। আদালতের বিচারক আয়েশা বেগম তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:বদরুল আলম জানান, মামলার অগ্রগতির স্বার্থে আমরা বিজ্ঞ আদালতে ১০দিনের রিমান্ড আবেদন করি আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের কোর্ট পরিদর্শক মো:মাহবুবুর রহমান বলেন, আসামী রনির বিরুদ্ধ তদন্তকারী কর্মকর্তা ১০দিনের রিমান্ড এর আবেদন করেন। সিনিয়র জুডিসিয়াল  ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো.সরাফত উদ্দিন তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামে শ্বশুরবাড়ির পরিত্যক্ত পানির ট্যাংক থেকে কামরুন্নাহার তূর্ণা (২৮) হাত-মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে তার স্বামী আরিফুল হক পলাতক ছিলেন। এই ঘটনায় নিহতের বাবা মফিজুল হক বাদী হয়ে পরদিন নিহতের স্বামী রনিকে প্রধান আসামী ও আরো অজ্ঞাত দুজনকে আসামী করে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের