,

আদালতে নাঈম, দিতে পারেন স্বীকারোক্তিমূলক জবানবন্দি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি আবদুল হালিম ওরফে নাঈম আশরাফকে আদালতে নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নাঈমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয় পুলিশ।

গত ১৮ মে নাঈমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার আগে নাঈমকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডে নেওয়ার পর আজ তাকে আদালতে হাজির করা হলো।

আদালতের একটি সূত্র জানিয়েছে, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন নাঈম। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে।

গত ২৮ মার্চ রাজধানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা করেন ঘটনার শিকার এক ছাত্রী। মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু হালিম ওরফে নাঈম, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। সব আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা