,

কবুতরের পিঠে ঝোলানো ব্যাগে কী?

news-image

অনলাইন ডেস্ক : সামন্ত যুগের কবুতর দিয়ে চিঠি আদান-প্রদানের গল্প আমরা অনেকেই শুনেছি। গোয়েন্দা তৎপরতায় কবুতরের ব্যবহারও বিরল নয়। কিন্তু মাদকদ্রব্য পরিবহনে কবুতরের ব্যবহার—একটু অভিনব বৈকি?

কুয়েতের শুল্ক (কাস্টমস) কর্মকর্তারা সম্প্রতি একটি কবুতর আটক করেছেন। কবুতরটির পিঠে বাঁধা ছোট্ট ব্যাগে ১৭৮টি চেতনানাশক পিল পাওয়া গেছে। তাঁদের ধারণা, কবুতরটি ইরাক থেকে সীমান্ত পার হয়ে কুয়েতে এসেছে।

ইরাকভিত্তিক সংবাদমাধ্যম বাস নিউজের তথ্যমতে, কবুতরটি কুয়েতের ইরাক সীমান্তবর্তী আবদালি প্রদেশের শুল্ক বিভাগের নিকটবর্তী একটি ভবন থেকে ধরা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কবুতরটি আলোচনার ঝড় তুলেছে। টুইটার ব্যবহারকারীদের অনেকেই লিখেছেন, বিপণন ব্যবস্থার কী দারুণ উদ্ভাবন!

রেডিট ব্যবহারকারীদের অনেকেই বিস্ময় প্রকাশ করে লেখেন, শুল্ক কর্মকর্তারা একে গ্রেপ্তার করল কীভাবে! কবুতরটি মানুষের মধ্যে বেশ কৌতূহলের সৃষ্টি করেছে।

তবে মাদক পাচারে কবুতরের ব্যবহার এটাই প্রথম নয়। ২০১৬ সালে কোস্টারিকার কারাগারে মাদক সরবরাহের প্রচেষ্টাকালে একটি কবুতরকে ধরা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা