,

ম্যানচেস্টার হামলাকারী সালমানের ভাই ও বাবা গ্রেফতার

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টার হামলায় সন্দেহভাজন হামলাকারী গ্রেফতারকৃত লিবীয় বংশোদ্ভূত সালমান আবেদির ছোট ভাই ও বাবাকে গ্রেফতার করা হয়েছে।

লিবিয়ার ত্রিপোলি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালমানের ছোট ভাইয়ের নাম হাশেম আবেদি এবং বাবা রামাদান আবেদি।

এর আগে বুধবার ম্যানচেস্টারের দক্ষিণাঞ্চল থেকে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ওই হামলার পর এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করা হলো।

সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অ্যরিনা স্টেডিয়ামে একটি আত্মঘাতী হামলা ঘটে। হামলায় অন্তত ২২ জন নিহত এবং ৫৯ জন আহত হয়। যার দায় স্বীকার করে আইএস।

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এই আত্মঘাতী হামলাকে যুক্তরাজ্যের জন্য বিপদসংকেত বলে দেখছেন। পাশাপাশি তিনি পুনরায় এই রকম হামলার সম্ভাবনার একটি বিশেষ সতর্ক বাণী দিয়েছেন।

এর ঠিক ২ মাস আগে যুক্তরাজ্যের ওয়েস্টমিনিস্টারে পার্লামেন্ট ভবনের সামনে একটি হামলা হয়। যুক্তরাজ্যে ২০০৫ সালে ৭ জুলাই চালানো সন্ত্রাসী হামলার পর এটাই সবচেয়ে বড়ধরনের আত্মঘাতী হামলা। ২০০৫ এর হামলায় মারা গিয়েছিল ৫২ জন। সূত্র: দ্য টেলিগ্রাফ, রয়টার্স, বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা