,

হঠাৎ পুড়ে যাওয়া ত্বকের ঘরোয়া চিকিৎসা

news-image

অনলাইন ডেস্ক : অসাবধানতাবশত শরীরের কোনো অংশ পুড়ে গেলে সেই অংশে শুরু হয় অসহ্য যন্ত্রণা ও জ্বালাপোড়া। সঠিক ব্যবস্থা গ্রহণ করা না গেলে কিছুক্ষণের মধ্যে পোড়া স্থানটিতে ফোসকা হতে দেখা দেয়। ফলে ত্বকের উপরের চামড়া ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং স্থানটি লাল হয়ে ব্যথা করতে থাকে। তবে পুড়ে যাওয়ার সাথে সাথে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে এটি দ্রুতই সারিয়ে তোলা সম্ভব হয়। আসুন জেনে নেই পুড়ে যাওয়ার প্রাথমিক কিছু ঘরোয়া চিকিৎসা।
১। মধু
মধুর অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান হাইপারট্রোফিক ক্ষত হওয়ার সম্ভাবনা হ্রাস করে। গজ ব্যান্ডেজের উপর কিছু পরিমাণ মধু দিয়ে দিন। এটি পোড়া স্থানে লাগিয়ে রাখুন। দিনে তিন থেকে চারবার এই ব্যান্ডেজ পরিবর্তন করুন।

২। ঠান্ডা পানি
পুড়ে যাওয়া স্থানটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি কয়েক মিনিট করুন। এমনকি একটি কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে সেটি পোড়া স্থানে লাগাতে পারেন। এটি কয়েক ঘন্টা পর পর ব্যবহার করুন। তবে ভুলেও বরফ ব্যবহার করবেন না। এতে বরফ রক্ত চলাচলে বাঁধা প্রদান করে যার কারণে সংবেদনশীল কিছু টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে।

৩। অ্যালোভেরা
পুড়ে যাওয়া স্থান নিরাময়ে অ্যালোভেরার চাইতে ভালো আর কোন কিছু হতে পারেনা। এটি ব্যথা কমানোর সাথে সাথে পুড়ে যাওয়া স্থানটিতে দ্রুত চামড়ার বৃদ্ধি নিশ্চিত করে। অ্যালোভেরা অল্প কিছুদিনের মধ্যে আপনার পুড়ে যাওয়া চামড়াটিকে ঠিক আগের মতন করে দিতে পারে। অ্যালোভেরার পাতা কেটে সেটি পোড়া স্থানে ব্যবহার করুন। এক চা চামচ অ্যালোভেরা জেল এবং হলুদের গুঁড়ো মিশিয়েও ত্বকে ব্যবহার করতে পারেন।

৪। ভিনেগার
সমপরিমাণ সাদা ভিনেগার বা অ্যাপেল সাইডার ভিনেগার এবং পানি একসাথে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পোড়া স্থানে ব্যবহার করুন। এছাড়া একটি কাপড় ভিনেগারে ভিজিয়ে রাখুন। সেটি পোড়া স্থানের উপর ব্যবহার করুন। প্রতি দুই বা তিন ঘন্টা পর পর এই কাপড়টি ব্যবহার করুন।

৫। কাঁচা আলু
ত্বকের জ্বালাপোড়া কমাতে আলুর রস বেশ কার্যকর। আলু পাতলা করে কেটে নিন। এটি পোড়া ত্বকের স্থানে ব্যবহার করুন। এছাড়া আলু রস করে নিন। এই আলুর রস স্থানে লাগিয়ে রাখুন ১৫ মিনিট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে