,

৩২ ফুট পানির নিচে রহস্যময় পোস্টবক্স!

news-image

অনলাইন ডেস্ক : তথ্য প্রযুক্তির সহজলভ্যতার যুগে চিঠির প্রচলন আগের মতো নেই। অথচ ৩২ পানির নিচেও এখনো কিনা পোস্টবক্স চালু রয়েছে। যেখানে বছরে অন্তত ১০০০ থেকে ১৫০০ চিঠি এখান থেকে সংগ্রহ করে নিয়ে যান ডাক কর্মীরা।

জাপানের ওয়াকায়ামা প্রিফেকচারে একটি ছোট জনপদ সুসামি। সেখানে বাস মাত্র ৫০০০ লোকের। আর এই সুসামি বে-এর কাছে পানির নিচেই রয়েছে সেই পোস্টবক্স। তবে এই ডাক বাক্সে সাধারণ কোনো কাগজের চিঠি পোস্ট করা যায় না। সেখানে ওয়াটার-প্রুফ পোস্টকার্ডে চিঠি লিখে ফেলে আসনে ডাইভাররা। তবে বেশির ভাগই পর্যটকেরা।

এই ধরনের ওয়াটার-প্রুফ পোস্টকার্ড সুসামি বিচের বেশ কয়েকটি দোকানে পাওয়া যায়। সঙ্গে তেল-রঙের মার্কার পেন। ওই বিশেষ কলমে চিঠি ও ঠিকানা লিখে পানির তলার পোস্টবক্সে ফেলে দিলেই যথাস্থানে পৌঁছে যাবে চিঠি। কয়েকদিন পর পর স্থানীয় পোস্ট অফিসের কর্মীরা পানির তলায় গিয়ে পোস্টবক্স থেকে চিঠি সংগ্রহ করে নিয়ে আসেন।

১৯৯৯ সালে কুমানো কোডো তীর্থযাত্রাকে পর্যটন মানচিত্রে তুলে ধরতে একটি মেলার আয়োজন করা হয়েছিল। সেই সময় সুসামির কোনো বিশেষ আকর্ষণ ছিল না। তৎকালীন স্থানীয় পোস্টমাস্টার তোশিহিকো মাৎসুমোতো প্রস্তাব দেন জলের তলায় পোস্টবক্স রাখার। সেই থেকেই চলছে এই ‘আন্ডারওয়াটার পোস্টবক্স’।

প্রতি ছয় মাস অন্তর এই পোস্টবক্সটিকে তুলে নিয়ে এসে অন্য একটি পোস্টবক্স রাখা হয় পানির নিচে। ২০০২ সালে বিশ্বের ‘ডিপেস্ট আন্ডারওয়াটার পোস্টবক্স’ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গায় করে নিয়েছে সুসামি বে-এর এই আকর্ষণ।সূত্র: এবেলা

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা