,

ম্যানচেস্টার হামলা : তথ্য ফাঁস করায় নিউইয়র্ক টাইমসের সমালোচনায় ব্রিটিশ পুলিশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হামলার ঘটনাস্থলের আলামত ফাঁস হওয়ার ফলে পুলিশের তদন্ত কাজকে ক্ষতিগ্রস্ত করছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। ফাঁস হওয়া ছবি ও তথ্য প্রকাশ করায় নিউইয়র্ক টাইমস পত্রিকার সমালোচনাও করেছে তারা। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, ব্রিটিশ কর্মকর্তা বলছেন, এগুলো ফাঁস হওয়ার ফলে পুলিশের তদন্ত কাজকে ক্ষতিগ্রস্ত করছে এবং মার্কিন গোয়েন্দা বাহিনীর সঙ্গে পারস্পরিক আস্থা বিনিময়ের ক্ষেত্রে সংকট তৈরি করছে। ওই ছবিটিতে বোমার রক্তমাখা টুকরো, ব্যাটারি এবং বিস্ফোরক জাতীয় বস্তু দেখা যায়।

নিউ ইয়র্ক টাইমস বলছে, বোমাটি তুলনামূলক উচ্চক্ষমতাসম্পন্ন। এছাড়া হামলার বেশকিছু তথ্য মার্কিন বিভিন্ন সূত্র মারফত প্রকাশ করা হয়েছে। বিষয়টি ব্রিটিশ কর্তৃপক্ষ মোটেই পছন্দ করেনি।

খবরে আরও বলা হয়, বৃহস্পতিবার নেটোর সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে তথ্য ফাঁসের বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রাড বলেন, ব্রিটিশ পুলিশ অনুসন্ধান সংক্রান্ত কার্যক্রমের স্বার্থে তথ্যের ক্ষেত্রে তারাই নিয়ন্ত্রণ রাখতে চায় । ফলে এটা অন্যান্য মাধ্যমে প্রকাশিত হলে সেটা অবশ্যই বিরক্তিকর।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা