,

ফুলগাজীতে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর ফুলগাজীতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় উপজেলার জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। নিহতরা হলেন ওই গ্রামের মনির আহম্মদ ভূঁইয়ার মেয়ে ফাতেমা সাথী (২৫) ও সাথীর মেয়ে শান্তিকা ইসলাম ইসমা (৪)।

নিহত ফাতেমার বোন আয়েশা কলি বলেন, সন্ধ্যার পর তাদের সাড়া না পেয়ে ঘরে ঢুকে রক্তাক্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কোনো একসময় মা-মেয়েকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তারা।

স্থানীয় সূত্র জানায়, কয়েক মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে বাবার বাড়িতেই থাকতেন ফাতেমা। পরিবারের সদস্যরা সন্দেহ করছেন, ফাতেমার স্বামী শাহাদাত হোসেন রিমন (৩৫) জেলে থাকলেও এ হত্যাকাণ্ডের পেছনে তার হাত থাকতে পারে।

রিমন ফুলগাজী উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানীরহাট ভুঁইয়াবাড়ির আব্দুল লতিফ ওরফে রঙ্গিন কোম্পানির ছেলে।

ফাতেমার মা হোসনে আরা বেগম বলেন, ‘সাত বছর আগে ওদের বিয়ে হয়। বিয়ের পর রিমনের আসল রূপ ধরা পড়তে শুরু করে। নানা অন্যায় কাজে জড়িত থাকায় তার বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে। ‘ তিনি বলেন, ‘অনেক টানাপড়েনের পর শেষ পর্যন্ত ফাতেমা মাস কয়েক আগে রিমনকে তালাকনামা পাঠায়। এতে ক্ষেপে গিয়ে হত্যার হুমকি দেয় রিমন। কিছুদিন আগে এক অপহরণ মামলায় রিমন জেলে যাওয়ার পরও তার বন্ধুরা হুমকি দিয়েছে। ‘

খবর পেয়ে জেলা প্রশাসক মনোজ কুমার রায়, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার মধ্যরাতে ঘটনাস্থল পরিদর্শন করেন বলে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম জানান।

ফুলগাজী থানার ওসি এম এম মোর্শেদ বলেন, ‘মা-মেয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। ‘ এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে