,

চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে নাসির ফিরতে পারেন

news-image

 
স্পোর্টস ডেস্ক :আর কয়েকদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফি। আর এই টুর্নামেন্টকে ঘিরে শেষ নেই জল্পনা কল্পনার। বাকী দলগুলোর মতো ইতিমধ্যে বাংলাদেশ দলও ঘোষণা করে ফেলেছে নিজেদের দলের।

বিসিবি ঘোষিত এই দলে আসতে পারে পরিবর্তন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এই তথ্য। তার ভাষায়, “একটা দুইটা পরিবর্তন হয়তো আসবে, আসতে পারে আর কি। ”

তবে হঠাৎ করেই তার এই সিদ্ধান্তের কারন কি তা জানা যায়নি। এদিকে ত্রিদেশীয় সিরিজে দীর্ঘদিন পরে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন নাসির হোসেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই তিনি।

আর ত্রিদেশীয় সিরিজের শুরুর তিন ম্যাচেই দলে না থাকলেও, নিয়ম রক্ষার শেষ ম্যাচে দলে জায়গা পেয়েছেন নাসির। আর একাদশে ফিরেই নয় ওভার বল করে ৪৭ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন নাসির। তবে বাংলাদেশ দল জিতে যাওয়ায় ব্যাট করার সুযোগ আসেনি তার।

পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ভালো সম্ভাবনাও দেখছেন পাপন। তিনি বলছিলেন, “এতোদিন খুব একটা ভালো খেলেনি। তবে শেষ ম্যাচে যেভাবে খেলেছে তাতে আশা করাই যায়। দল ছন্দে ফিরেছে। আর ছন্দে ফিরলে আমরা যেকোনো দেশকেই হারানোর সামর্থ্য রাখি। ”

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা